জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় যাত্রা শুরু করলো একটি ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "মাদরাসাতুল মাদীনাহ সরিষাবাড়ী" ।
আরামনগর বাজারের অদূরে রেজিস্ট্রি অফিস থেকে একটু দক্ষিণে অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে নিজস্ব ভবনে অবস্থিত আমাদের মাদরাসা।

মাদরাসাতুল মাদীনাহ সরিষাবাড়ী
এক নজরে মাদরাসা ভবন

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

ওহিভিত্তিক জ্ঞানের মাধ্যমে দৈহিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, ধর্মীয় ও আধ্যাত্মিক গুণাবলীর বিকাশ সাধন করে আল্লাহ্‌র সন্তুষ্টি ও নৈকট্য অর্জনে সচেষ্ট হওয়া। সর্বোপরি একজন খোদাভীরু সমাজ সংস্কারক ও কর্তব্যপরায়ণ সেবক তৈরির চেষ্টা করা।

আমাদের বিভাগসমূহ :
(১) নূরানী কিন্ডারগার্টেন
(২) নাজেরা
(৩) হিফজুল কুরআন

নূরানী কিন্ডারগার্টেন এর বৈশিষ্ট্যসমূহ :

  • নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
  • প্লে-নার্সারি থেকে ৩য় শ্রেণী পর্যন্ত ৪ বছরের সিলেবাস।
  • বিশেষ পদ্ধতিতে ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেয়া।
  • হাতের লেখা সুন্দর ও আকর্ষণীয় করার প্রতি গুরুত্ব প্রদান।
  • অজু, গোসল ও নামাজসহ ইসলামের প্রাথমিক বিষয়াদির মাসয়ালা শেখানো এবং বাস্তব অনুশীলন।
  • নিয়মিত অভিভাবকদের সাথে শিক্ষার অগ্রগতির বিষয়ে যোগাযোগ রক্ষা করা|
  • শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়ার জন্য শিক্ষকদের হোম ভিজিটে পাঠানো।  প্রতি বৃহস্পতিবার হামদ-নাত, কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা
  • শ্রেণী উপযোগী সাধারণ জ্ঞান, অঙ্কন, শরীরচর্চা ও ওয়ার্ডবুক পাঠদানের ব্যবস্থা রয়েছে।
বি.দ্র. মাদরাসা কর্তৃক নির্ধারিত পাঠ্যপুস্তক সিলেবাস হিসেবে গণ্য হবে।

নাজেরা বিভাগের বৈশিষ্ট্যসমূহ :
  • নাজেরা বিভাগের মেয়াদ সর্বোচ্চ এক বছর।
  • নিয়মিত মাশক (মাখরাজ-সিফাত ও তাজবীদ সহকারে) এবং প্রয়োজনীয় মাসয়ালা ও দোয়া শিক্ষাদান।
  • মেধা অনুপাতে দ্রুততম সময়ের মধ্যে নাজেরা শেষ করে হিফজ শুরু করার জন্য আন্তরিক প্রচেষ্টা।
  • সম্পূর্ণ আমপারা মুখস্ত করানো।
হিফজুল কুরআন বিভাগের বৈশিষ্ট্যসমূহ :
  • সর্বোচ্চ তিন বছরের মধ্যে পূর্ণ ইয়াদের সাথে হিফজ শেষ করার প্রতি বিশেষ গুরুত্বারোপ।
  • পরীক্ষার সাথে সাপ্তাহিক ও মাসিক সবিনার মাধ্যমে ইয়াদ মজবুত করা।
  • নিয়মিত মাশক (মাখরাজ-সিফাত ও তাজবীদ সহকারে) এবং প্রয়োজনীয় মাসয়ালা ও দোয়া শিক্ষাদান।
  • দেশ-বিদেশের প্রখ্যাত ক্বারীগণের তিলাওয়াত শ্রবন ও অনুকরণের মাধ্যমে তিলাওয়াতের মানোন্নয়নের পাশাপাশি সুন্দর ও সুললিত কণ্ঠে তিলাওয়াত প্রশিক্ষণ।
আরো কিছু বৈশিষ্ট্য :
  • পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন জীবনে রাসূলুল্লাহ সা. এর সুন্নত পালনে অভ্যস্ত করে তোলা।
  • নাজেরা ও হিফজের পাশাপাশি পূর্ব যোগ্যতা অনুযায়ী পরিমিত বাংলা (সীরাত, ইতিহাস, ভূগোল, ব্যাকরণ, শিশু সাহিত্য), অংক ও ইংরেজি পাঠদান।
  • সকল বিভাগে দক্ষ, অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
  • প্রতিমাসের পাঠোন্নতি ও পরীক্ষার ফলাফল অভিভাবক কর্তৃক মূল্যায়ন।
  • দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য বিশেষ ব্যবস্থা।
  • শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য সচেতন করে পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত করে তোলা।
  • দ্বীনি দাওয়াত ও জনকল্যাণমূলক কাজের বাস্তব প্রশিক্ষণ।
  • কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশ।
  • আবাসিক শিক্ষার্থীদের জন্য তিনবেলা মানসম্মত পুষ্টিকর খাবার পরিবেশন।
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা।
  • যোগ্যতা ও মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে বছরে কয়েকবার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা।
  • নাজেরা ও হিফজ বিভাগে প্রতি বৃহস্পতিবার রাতে হামদ-নাত ও ইসলামী সংস্কৃতি শিক্ষার বিশেষ ক্লাস|
  • বেত ব্যবহার না করে মমতার সাথে অন্যান্য পদ্ধতি অবলম্বন করে পড়াশোনায় মনযোগী করে তোলা।
  • পরীক্ষায় বিশেষ স্থান অর্জনকারীদের পুরস্কৃত করে পড়াশোনায় প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা।
  • বছরে অন্তত একবার অভিভাবক সম্মেলন করা।
  • প্রচলিত কালেকশনমুক্ত হয়ে পড়ালেখায় আত্মনিয়োগ।

ভর্তি  :
  • দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নাজেরা ও হিফজ বিভাগে কোটা পূরণ হওয়া পর্যন্ত ভর্তি চলবে।
  • নূরানী বিভাগে ডিসেম্বর মাসে শুধু প্লে-নার্সারিতে ভর্তি চলবে। ১লা জানুয়ারি ২০২১ ইং থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ্।
ঠিকানা :
রেজিস্ট্রি অফিসের দক্ষিণে, আরামনগর, সরিষাবাড়ী, জামালপুর।

যোগাযোগ :
হাফেজ মাওলানা নাহিদুল হক
মোবাইল : ০১৯১৮-২৬২৪০৭, ০১৬১৮-২৬২৪০৭
ইমেইল : nahid2624@gmail.com