আরামনগর বাজারের অদূরে রেজিস্ট্রি অফিস থেকে একটু দক্ষিণে অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে নিজস্ব ভবনে অবস্থিত আমাদের মাদরাসা।
![]() |
| এক নজরে সম্পূর্ণ মাদরাসা |
| মাদরাসা ভবনের সামনের অংশ |
ক্লাসরুমের একাংশ
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
ওহিভিত্তিক জ্ঞানের মাধ্যমে দৈহিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, ধর্মীয় ও আধ্যাত্মিক গুণাবলীর বিকাশ সাধন করে আল্লাহ্র সন্তুষ্টি ও নৈকট্য অর্জনে সচেষ্ট হওয়া। সর্বোপরি একজন খোদাভীরু সমাজ সংস্কারক ও কর্তব্যপরায়ণ সেবক তৈরির চেষ্টা করা।
আমাদের বিভাগসমূহ :
(১) নাজেরা
(২) হিফজুল কুরআন
নাজেরা বিভাগের বৈশিষ্ট্যসমূহ :
- নাজেরা বিভাগের মেয়াদ সর্বোচ্চ এক বছর।
- নিয়মিত মাশক (মাখরাজ-সিফাত ও তাজবীদ সহকারে) এবং প্রয়োজনীয় মাসয়ালা ও দোয়া শিক্ষাদান।
- মেধা অনুপাতে দ্রুততম সময়ের মধ্যে নাজেরা শেষ করে হিফজ শুরু করার জন্য আন্তরিক প্রচেষ্টা।
- সম্পূর্ণ আমপারা মুখস্ত করানো।
- সর্বোচ্চ তিন বছরের মধ্যে পূর্ণ ইয়াদের সাথে হিফজ শেষ করার প্রতি বিশেষ গুরুত্বারোপ।
- পরীক্ষার সাথে সাপ্তাহিক ও মাসিক সবিনার মাধ্যমে ইয়াদ মজবুত করা।
- নিয়মিত মাশক (মাখরাজ-সিফাত ও তাজবীদ সহকারে) এবং প্রয়োজনীয় মাসয়ালা ও দোয়া শিক্ষাদান।
- দেশ-বিদেশের প্রখ্যাত ক্বারীগণের তিলাওয়াত শ্রবন ও অনুকরণের মাধ্যমে তিলাওয়াতের মানোন্নয়নের পাশাপাশি সুন্দর ও সুললিত কণ্ঠে তিলাওয়াত প্রশিক্ষণ।
- পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন জীবনে রাসূলুল্লাহ সা. এর সুন্নত পালনে অভ্যস্ত করে তোলা।
- নাজেরা ও হিফজের পাশাপাশি পূর্ব যোগ্যতা অনুযায়ী পরিমিত বাংলা , অংক ও ইংরেজি পাঠদান।
- সকল বিভাগে দক্ষ, অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
- প্রতিমাসের পাঠোন্নতি ও পরীক্ষার ফলাফল অভিভাবক কর্তৃক মূল্যায়ন।
- দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য বিশেষ ব্যবস্থা।
- শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য সচেতন করে পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত করে তোলা।
- কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশ।
- আবাসিক শিক্ষার্থীদের জন্য তিনবেলা মানসম্মত পুষ্টিকর খাবার পরিবেশন।
- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা।
- যোগ্যতা ও মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে বছরে কয়েকবার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা।
- পরীক্ষায় বিশেষ স্থান অর্জনকারীদের পুরস্কৃত করে পড়াশোনায় প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা।
- প্রচলিত কালেকশনমুক্ত হয়ে পড়ালেখায় আত্মনিয়োগ।
ভর্তি :
- কোটা পূরণ হওয়া পর্যন্ত ভর্তি চলবে।
রেজিস্ট্রি অফিসের দক্ষিণে, আরামনগর, সরিষাবাড়ী, জামালপুর।
যোগাযোগ :
হাফেজ মাওলানা নাহিদুল হক
মোবাইল : ০১৯১৮-২৬২৪০৭, ০১৬১৮-২৬২৪০৭
ইমেইল : nahid2624@gmail.com

0 মন্তব্যসমূহ