এ মোতাবেক অনেক দ্বীনি মাদরাসায় স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম চলমান।
মাদরাসাতুল মাদীনাহ সরিষাবাড়ী উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ও উপদেষ্টার সাথে পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত কোন কার্যক্রম শুরু করা হবে না।
সরকার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা এলে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মাদরাসার হিতাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে বেশি বেশি ইসতেগফার ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আল্লাহ তা'আলার নিকট দোয়া করার অনুরোধ করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ