সম্মানিত অভিভাবক!

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। আশা করি আল্লাহ তায়ালার রহমতে ভালো আছেন। আপনার সন্তানকে মাদরাসাতুল মাদীনাহ সরিষাবাড়ীতে ভর্তি করানোর জন্য আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ।

শিক্ষার্থীর লেখাপড়া ও চারিত্রিক উন্নতির জন্য শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। এই লক্ষ্যে আগামী ১২/১১/২০২১ ইং রোজ শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটে অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রদান ও পুরষ্কার বিতরণ করা হবে। এবং শিক্ষার্থীর সার্বিক উন্নতি ও অগ্রগতির বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।

একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে আপনার সন্তানের উন্নত ভবিষ্যৎ গঠন এবং মাদরাসার সার্বিক উন্নতির জন্য উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

বি.দ্র. মহিলা অভিভাবিকাদেরকে অবশ্যই পূর্ণ পর্দার সাথে আসতে হবে।

অনুরোধক্রমে
মাওলানা নাহিদুল হক
মুহতামিম, অত্র মাদরাসা
০১৯১৮-২৬২৪০৭